ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি

আগামী ২১ মে দ্বিতীয় পর্বে খুলনা জেলার দিঘলিয়া, তেরখাদা ও ফুলতলা উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নৌ-যান চলাচলের বিষয়ে নি¤œরূপ নির্দেশনা জারি করা হয়েছে। ভোট গ্রহণের দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ২০ মে-২০২৪ দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২১ মে মধ্যরাত ১২টা পর্যন্ত খুলনা জেলার নির্বাচনি এলাকায় ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাকের ওপর চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া নির্বাচন এলাকায় ১৯ মে-২০২৪ দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২২ মে মধ্যরাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখিত নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচপত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। সেই সাথে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচপত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনার জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির