শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের খুলনার সফরসূচি

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান চার দিনের সফরে আজ খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ৩ ফেব্রুয়ারি বাদ মাগরিব খালিশপুর কাশিপুর নাসির সাহেবের মাদ্রাসা সংলগ্নে খুলনা মহানগর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

তিনি ৪ ফেব্রুয়ারি বাদ মাগরিব দৌলতপুর বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খুলনা মহানগর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের মরহুম নেতৃবৃন্দের মরণোত্তর সম্মানানা ক্রেস্ট প্রদান  এবং ওয়ার্ডের অনুমোদিত কমিটির পরিচিতি ও কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

প্রতিমন্ত্রী ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।খবরঃ বিজ্ঞপ্তির