শ্রদ্ধা ভালবাসায় আ’লীগ নেতা এস এম এ রবকে স্মরণ

শ্রদ্ধা ভালবাসায় খুলনায় আওয়ামী লীগ মনোনীত সাবেক মেয়র
প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস এম এ রবকে স্মরণে করেছেন রব
স্মৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন। আজ ১১ আগস্ট
শুক্রবার ২৩ তম শাহাদৎ বার্ষিকিতে নানা কর্মসূচির মাধ্যমে
রবকে স্মরণ করা হয়।
শহীদ এসএমএ রব স্মৃতি পরিষদের উদ্যোগে বেলা ১১ টায় মরহুমের
কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। জুম্মাবাদ নগরীর
বায়তুন নূর জামে মসজিদে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল
অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সভাপতি
আলহাজ¦ চ ম মুজিবুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন
সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান
বুলু বিশ^াস,সাধারণ সম্পাদক তসলিম আহম্মেদ আশা, ১৭ নং
ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রব পুত্র
এসএম আরিফুর রহমান মিঠু,সংগঠনের সাধারণ সম্পাদক
আসাদুজ্জামান রিয়াজ,নগর আওয়ামী লীগ নেতা এস এম আকিল
উদ্দিন, রব স্মৃতি পরিষদ নেতা এমএ গফ্ধসঢ়;ফার খান,নজরুল
ইসলাম,আব্দুল হাই মাতুব্বর, শেখ বাহাউদ্দিন,আজিজুর রহমান,
বেল্লাল পাটোয়ারী,জাকির হোসেন,আব্দুল হক ও শহিদুল ইসলাম
প্রমুখ।
সভায় বক্তারা বলেন,এসএমএ রব ছিলেন দল-মতের উর্দ্ধে একজন
পরোপকারী দেশ প্রেমিক। মৃত্যুর আগ পর্যন্ত তিনি খুলনার গণ
মানুষের সেবা করেছেন। মানুষ মৃত্যুর পরও বেচে থাকেন তার
কর্মের মধ্যদিয়ে। যেমনটি রয়েছেন এসএমএ রব।

এছাড়া কর্মসূচি মধ্যে আরাফাত গ্রুফ অব ইন্ড্ধসঢ়;্রাষ্ট্ধসঢ়;্রীর
উদ্যোগে আরাফাত আবাসিক আপ্রকল্প জামে মসজিদ ও
মাদ্রাসায় কুরআন খানী,গরীবদের মাঝে খাবার বিতরণ, দোয়া ও
মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অপরদিকে বৃহত্তর নোয়াখালী
জনকল্যান সমিতি ও মরহুমের পরিবার থেকে মরহুমের আত্মার
মাগফেরাত কামনা করে দোযার আয়োজন করা হয়।খবর বিজ্ঞপ্তির