শেখ হেলাল, ছেলে শেখ তন্ময়সহ পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই
শেখ হেলাল উদ্দিন, ছেলে শেখ তন্ময় ও তাদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।

গতকাল সোমবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।অনলাইন।

নির্দেশনায় বলা হয়েছে, শেখ হেলাল উদ্দিন, তার স্ত্রী রূপা চৌধুরী ও ছেলে শেখ তন্ময়ের নামে পরিচালিত সব ধরনের ব্যক্তিক হিসাব এবং তাদের একক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব ধরনের হিসাব স্থগিত করা হয়েছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অ্যাকাউন্ট ৩০ দিনের জন্য স্থগিত করা হলো। হিসাব সংক্রান্ত তথ্যাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি দালিলাদি, লেনদেন বিবরণী) এবং প্রদত্ত এক্সেল সীট মোতাবেক তথ্যাদি এ চিঠি ইস্যুর তারিখ থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠাতে অনুরোধ করা হলো।