খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ পুনরায় জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নবনির্বাচিত চেয়ারম্যানের কর্মমেয়াদের সাফল্য এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিবৃতিদাতারা হলেন এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির