শহীদ শেখ রাসেল দিবসে কেসিসির বিভিন্ন কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল-এর
শুভ জন্মদিনে শেখ রাসেল দিবস ২০২২ পালন উপলক্ষে খুলনা সিটি
কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল (মঙ্গলবার) সকাল ৯টায় নগর ভবনে শেখ
রাসেল এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, শিক্ষার্থীদের
অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী,
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। খবরঃ বিজ্ঞপ্তির