স্কুল-কলেজ- বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি সংক্রান্ত জটিলতা এবং অনিয়ম নিরসনে কর্মসূচী গ্রহণের লক্ষে এক নাগরিক মতবিনিময়সভা গতকাল সন্ধ্যায় খুলনা নাগরিক সমাজের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অ্যাডঃ আ ফ ম মহসীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা সঞ্চালনা করেন নাগরিক নেতা অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন নারী নেত্রী সিলভী হারুন, নাগরিক নেতা মুনীর চৌধুরী সোহেল, বাহ্লুল আলম, শেখ মোঃ নাসির উদ্দিন, সরদার আবু তাহের, আব্দুস সালাম শিমুল, কিউ, এস ইসলাম মুক্ত, খ ম শাহীন হোসেন, অ্যাডঃ রামপদ পোদ্দার, অ্যাডঃ কার্ত্তিক চন্দ্র রায়, কবি নুরুন নাহার হীারা, প্রধান শিক্ষক সাঈদা পারভীন, অ্যাডঃ মেহেদী হাসান, অ্যাডঃ মোঃ মিজানুর রহমান, অ্যাডঃ আ ফ ম মুক্তারুজ্জামান মুক্তা প্রমুখ। নাগরিক মতবিনিময় সভায় শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়ার জটিলতা এবং বিভিন্ন অনিয়ম নিরসনে কতিপয় কর্মসূচী গৃহীত হয়। খবরঃ বিজ্ঞপ্তির