শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নগর স্বেচ্ছাসেবক দলের খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণ

স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল’র সার্বিক সহযোগিতায়, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজের তত্ত্বাবধানে অসহায় ও এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১ টায় খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল প্রাঙ্গন মাঠে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তৃতা করেন ও খাদ্যসামগ্রী বিতরণ করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা।

খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বেলাল হোসেন সুমন-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, বিএনপি নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন, সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুবেল, মাহামুদ আকুনজি, নাইম হাসান হাসিব, শহিদুল ইসলাম শহিদ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম কিবরিয়া, মোঃ গোলাম সামদানি, শেখ বিল্লাল হোসেন, মোঃ আলাউদ্দিন তালুকদার, মোঃ আলামিন সরদার রতন, মোঃ মাসুম বিল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন শেখ জুয়েল, শাহাজান, মিরাজ, সবুজ, নুরইসলাম, জনি, মাসুদ, শাহিন সহ সকল খালিশপুর থানাধীন সকল ওয়ার্ডের আহবায়ক ও সদস‍্য সচিববৃন্দ।