শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সদর থানা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিরাজুর রহমান মিরাজের নির্দেশনায় সদর থানা স্বেচ্ছাসেবক দল খুলনা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ।

শনিবার (৬ মে) বিকেল সারে ৫ টায় খুলনা আলিয়া মাদ্রাসা প্রঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর ও সদর থানার নেতৃবৃন্দ।

খুলনা সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহম্মেদ সিরাজী রুবেল, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাজু হাওলাদার, যুগ্ম আহ্বায়ক এস. এম. কবির, শমসের শেখ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ বাবু হোসেন, মোঃ সোবহান শেখ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ লুৎফার রহমান, হাসান বাবু, মোঃ রবিউল ইসলাম, মোঃ আজাদ, মোঃ শাহাআলম গাজী সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির