শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা টাউন ক্লাবের আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ ও বৃক্ষরোপণের আয়োজন করা হয়েছে।

শনিবার (৬ মে) বিকেল সারে ৩ টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাডঃ এস এম শফিকুল আলম মনা।

খুলনা টাউন ক্লাবের সভাপতি ও খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তৈয়বুর রহমান-এর সভাপতিত্বে ও খুলনা টাউন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনামুল হক সজল, আরিফুর রহমান, আতাউর রহমান রুনু, মোস্তাফিজুর রহমান পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত খেলায় আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবাদুল হক রুবায়েদ ও ব্রাজিল সমর্থক গোষ্ঠীর অধিনায়কের দায়িত্ব পালন করেছেন আব্দুল্লাহ হেল কাফি শখা।

প্রীতি ফুটবল ম্যাচের সার্বিক সহযোগিতায় ছিলেন খুলনা টাউন ক্লাবের সাংগঠনিক সম্পাদক আতিকুর নেওয়াজ চঞ্চল ও দপ্তর সম্পাদক এস এম নাসির উদ্দিন।

খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের সাথে নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাডঃ এস এম শফিকুল আলম মনা সহ নেতৃবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির