শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাবের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের ২৩তম হত্যাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামীকাল ০২ মার্চ রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন। এরপর ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ক্লাবের সকল স্থায়ী ও অস্থায়ী সদস্যদের এ সকল কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। খবরঃ বিজ্ঞপ্তির