দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আজ থেকে রোজা শুরু

নিউজ ডেস্কঃ
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ রোববার থেকে রোজা শুরু।

আজ শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বলে গণমাধ্যম সুত্রে জানা গেছে।।

রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রাতেই তারাবিহর নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাতে সেহরি খেয়ে আগামীকাল থেকে রোজা রাখবেন।

এদিকে, গতকাল শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে আজ থেকে রোজা শুরু হয়েছে।