মানবসেবার অঙ্গীকার নিয়ে রোটারেক্ট ক্লাব অব মেট্রোপলিটন খুলনার আয়োজনে এবং রোটারি ক্লাব অব মেট্রোপলিটন খুলনার সার্বিক সহযোগিতায় আজ বি.কে স্কুল ইনস্টিটিউট, খুলনায় একটি “ফ্রি মেডিকেল ক্যাম্প” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে এলাকার দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পে শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উপকৃত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান সৈয়দ আবু সাঈদ, গচঐঋ ই গউ, অংংরংঃধহঃ ঈড়ঁহঃৎু ঈড়ড়ৎফরহধঃড়ৎ, উরংঃৎরপঃ-৬৪। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ আব্দুল আহাদ, ইইঝ, গ.ঊফ, প্রধান শিক্ষক, বি.কে ইউনিয়ন ইনস্টিটিউশন; রোটারিয়ান সরদার আবু তাহের, প্রাক্তন সভাপতি, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন খুলনা; রোটারিয়ান চিশতি মাহমুদ হাসান, রোটারেক্টর মাহিন পারভেজ তুষার, সভাপতি, রোটারেক্ট ক্লাব অব মেট্রোপলিটন খুলনা এবং রোটারেক্ট ক্লাব অব মেট্রোপলিটন খুলনা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, মানবাধিকার কর্মী জামাল মোড়ল, ইকবাল কবির জিন্দেগী।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই রোটারি ও রোটারেক্ট পরিবারের অন্যতম প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। রোটারেক্ট ক্লাব অব মেট্রোপলিটন খুলনার পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ডাক্তারদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ক্যাম্প বাস্তবায়নে ক্লাবের সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার জন্য আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। খবরঃ বিজ্ঞপ্তির