প্রতিবেদকঃ
খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ
অভিযানে রূপসা থানা এলাকা হতে ১ টি নীল ও সাদা রংয়ের
অচঅঈঐঊ ৪ঠ ১৫০ সিসি মোটরসাইকেল ও ১ কেজি
মাদকদ্রব্য গাঁজাসহ ১ জন গ্রেফতার।
খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
খুলনা জেলা পুলিশ সুপার সার্বিক নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল গতকাল রাত ১১ টায় রূপসা থানাধীন
৩ নং নৈহাটি ইউনিয়নের জাবুসা চৌরাস্তার মোড়ের উত্তর পাশে পাঁকা
রাস্তার উপর ল্যাম্প পোস্টের নিচ থেকে মোঃ সাহেদ হোসেন শেখ
(৩২)কে তার ব্যবহৃত নীল ও সাদা রংয়ের অচঅঈঐঊ
৪ঠ ১৫০ সিসি মোটরসাইকেল ও ০১ কেজি মাদকদ্রব্য গাজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ সাহেদ বটিয়াঘাটা থানার নিজগ্রাম (আমিরপুর) এর মোঃ ইকবাল হোসেন শেখের ছেলে ।
এ সংক্রান্তে এসআই/ সৌরভ কুমার দাস বাদী হয়ে রূপসা থানায়
এজাহার দায়ের করেন। উল্লেখ্য যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
তার নামে ১টি ছিনতাই মামলা এবং উক্ত মামলাসহ সর্বমোট ২ টি
মামলা রয়েছে।