রূপসায় আওয়ামী লীগ নেতার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের শোক 

রুপসা উপজেলার নারিকেলী চাঁদপুর সরকারী প্রাইমারী স্কুলের সাবেক প্রধান শিক্ষক রূপসা উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম  ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের পরিবারের প্রতি সমবেদনা এবং আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারিসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির