রাস্ট্র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের বেদনাবিধুর মৃত্যুর দায়কে উপেক্ষা করতে পারে !

ফাইল ছবি।

প্রখ্যাত সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ।আজ (২৩ আগস্ট)  বিকালে ঢাকায় শেষকৃত্য সম্পন্ন অনুষ্ঠান হওয়ার কথা। 

একজন পেশাদার সাংবাদিকের এমন প্রয়াণে দেশের গোটা সাংবাদিক সমাজ শোকে স্তব্ধ!

 স্বজনদের প্রতি সমবেদনা জানাই। 

প্রসংগ ক্রমে কিছু কথা না বললে- নয়!

২৪’ এর জুলাই আন্দলোন। মেটিকুলাস ডিজাইন’ সম্পর্কে তার খোলা চিঠিতে অনেকেই প্রচ্ছন্ন মন্তব্য পড়েছি। 

তিনি নিরেট একজন পুরদস্তুর সাংবাদিক। 

প্রচার বিমুখ কি না জানা নেই। তবে বাংলাদেশের একজন প্রথম সারির সাংবাদিক হিসেবে বিভূরঞ্জন সরকারের নাম চিরদিন লেখা থাকবে। 

অসাম্প্রদায়িক একজন মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ ছিলেন বিভূরঞ্জন সরকার । 

 

রাস্ট্র তার বেদনাবিধুর মৃত্যুর দায়কে কি উপেক্ষা করতে পারেন?!

 এ প্রশ্ন আজ সময় সচেতন লাখো জনতার! 

সাংবাদিক বিভূরঞ্জন সরকারের পুত্র যদি তার পিতার মৃত্যুর বিচার চেয়ে থাকেন – তাহলে সেই দাবীর সদুত্তর কে দেবে? 

নাকি সাগর -রুনি হত্যাকাণ্ডের মত বিচারের বানী নিভৃতে কেঁদে যাবে? 

প্রখ্যাত এই সাংবাদিকের প্রতি রইল  বিনম্র শ্রদ্ধা.. !

 

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকারের গণমাধ্যমকে দেওয়া বক্তব্য সংযুক্ত করা হল।

বাবার নাক দিয়ে রক্ত ঝরছিল, কিছু আঘাতের চিহ্ন রয়েছে। এটি আসলে কী কারণে হচ্ছে, আমরা বুঝতে চাই। যাঁরা এ বিষয়ে অভিজ্ঞ, তাঁদের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হতে চাই। বাবা হতাশাগ্রস্ত ছিলেন কি না, সেটি আমরা ঠিক বলতে পারছি না। তিনি প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার সকালে খেয়ে, ইনসুলিন নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন।