নিউজ ডেস্কঃ
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছে। পরিবেশ সংক্রান্ত বিষয়ে
বহুল আলোচিত বাংলাদেশ-ভারতের যৌথ মালিকানাধীন বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠানটির উৎপাদিত ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ শনিবার দিবাগত রাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হওয়া শুরু করেছে।
২০২৩ সালের জুনে দ্বিতীয় ইউনিট থেকে আরও ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানা গেছে।
জানা গেছে, ‘রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সুফল রামপাল ও বাগেরহাটবাসী পেতে শুরু করেছে। এই কেন্দ্রের ফলে এলাকার মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে। পাশাপাশি এই প্রতিষ্ঠান কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টি ও বিপুল পরিমাণে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান হবে।’
উল্লেখ্য, ২০১০ সালে ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের এনটিপিসি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) নামে কোম্পানি গঠিত হয়। অনলাইন।
এই কোম্পানির অধীনে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল) নামে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয়। রামপাল উপজেলার রাজনগর ও গৌরম্ভা ইউনিয়নের সাপমারী কৈ-গর্দ্দাশকাঠি মৌজায় ১ হাজার ৩৪ একর জমি অধিগ্রহণ শেষে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয়।