ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
রংপুরের গংগাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দুপাড়ায় হামলা ও লুটপাটের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় হাজারের বেশি অজ্ঞাত আসামি করে গংগাচড়া মডেল থানায় মামলা হয়েছে।
আজ বুধবার (৩০ জুলাই) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্যজানান । -অনলাইন।
জানা গেছে,ধর্ম অবমাননার অভিযোগে গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় অজ্ঞাত লোকজন ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর আক্রমণ করে। এ ঘটনায় আলদাদপুর ছয়আনি পাড়া গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদী হয়ে অজ্ঞাত ১০০০-১২০০ জনের বিরুদ্ধে গংগাচড়া মডেল থানায় মামলা করেন। ওই মামলায় যৌথ অভিযানে এরই মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।