‘ফ্যাসিবাদী শক্তি’র নৈরাজ্যের আশঙ্কায় এসবির সতর্কতামূলক প্রতিবেদন, ২৯ জুলাই হতে ৮ আগস্ট বিশেষ পুলিশি অভিযান 

প্রতিবেদকঃ

সরকার পতনের বছর পূর্তি উপলক্ষে সরকার ও বিভিন্ন সংগঠনের কর্মসূচি ঘিরে ‘ফ্যাসিবাদী শক্তি’ নৈরাজ্য করতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ পুলিশের প্রধান গোয়েন্দা সংস্থা  (এসবি ) আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে সতর্ক করে চিঠি দিয়েছে ।

 

উক্ত প্রতিবেদনে, ২৯ জুলাই হতে ৮ অগাস্ট পর্যন্ত সময়কালকে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ হিসেবে তুলে ধরা হয়েছে।

 সোমবার পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি (রাজনীতিক উইং) এ সংক্রান্ত চিঠিতে এ সময়ে বিশেষ অভিযান পরিচালনাসহ যানবাহন তল্লাশির পরামর্শও দিয়েছেন।

 

প্রতিবেদনে বলা হয়েছে,

২৮ জুলাই ২০১৫ খ্রি. বিষয়: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৯ জুলাই হতে ০৮ আগস্ট ২০২৫ খ্রি. পর্যন্ত বিশেষ পুলিশি ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে।

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো গত ১ জুলাই হতে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই হতে ০৮ আগস্ট ২০২৫ খ্রি. পর্যন্ত কর্মসূচি পালনের সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ। উক্ত সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন ও অফ লাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদবিরোধী শক্তির কর্মসূচিতে বাধা প্রদানসহ দেশব্যাপী বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে।

এমতাবস্থায় আপনাদের কার্যাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সরকারি- বেসরকারি সম্পত্তি ও জানমাল রক্ষার্থে নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো:

ক. ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা;

খ. ৮ আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তিসহ মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা;

গ. বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশন ও বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা; . গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা;

8. মোবাইল পেট্রোল জোরদার করা এবং

চ. গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে।

এছাড়া কোন অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে তা তাৎক্ষণিকভাবে

এসবিকে অবহিত করার কথাও বলা হয়েছে।