যৌথবাহিনীর অভিযানের সময় কক্সবাজারে ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা নিহত

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ

অস্ত্র উদ্ধার অভিযানকালে কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের গুলি- ছুরিকাঘাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্ঝন ( বিএ-১১৪৫৩) নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে তিনটার দিকে ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সেনাবাহিনীর সারারাতের শ্বাসরুদ্ধকর অভিযানকালে ডাকাতের গুলিতে ও ছুরিকাঘাতে গুরুতর আহত হন সেনাকর্মকর্তা। তাকে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে রামু এলাকায় পৌঁছলে মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুর কাদের ভূঁইয়া।

এসময় ডাকাত দলের দুর্ধর্ষ সদস্য জিয়াবুল ও বেলালসহ তিনজনকে আটক করা হয়। অনলাইন।

কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনার পর ময়নাতদন্ত করা শেষে ১১টার দিকে লেফটেন্যান্ট তানজিমের মরদেহ রামু সেনানিবাসে নিয়ে যাওয়া হয়েছে।