যেমনটা শেখ মুজিবকে হত্যার পর মেজর ডালিমের মতো বিজয় ঘোষণার ইচ্ছা ছিলঃ কওমি শিক্ষার্থী শফিকুর (১৮ জুলাই’২৪)

ফিরে দ্যাখাঃ জুলাই ‘২৪

২০২৪-এর জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করা শফিকুর রহমান বিটিভি ভবনে প্রবেশ করে আগুন লাগিয়ে দেওয়ার দাবি করেছিলেন। 

 

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শফিকুর রহমান জানান, যেহেতু আমি একজন কওমি মাদ্রাসার শিক্ষার্থী, সেজন্যই আমার অফিসিয়ালি কোনও সংগঠন করা বা আন্দোলনে যুক্ত হওয়ার বিষয়ে বাধ্যবাধকতা ছিল।  

 

সম্প্রতি তিনি তার ফেসবুক স্ট‍্যাটাসে লিখেছেন—‘১৮ জুলাই ২০২৪ সর্বপ্রথম আমি মো. শফিকুর রহমান রামপুরা বিটিভির তিন নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করি। ভেতরে থাকা মাইক্রোবাসে আগুন লাগিয়ে পুড়িয়ে দেই। আমার ইচ্ছা ছিল বিটিভি ভবনের কন্ট্রোল রুম দখল করে দেশবাসীর উদ্দেশে বিজয় ঘোষণা দেওয়ার—যাতে পুরো বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে আসতে সাহস পায়।’ এই সরকার যদি ১৮ জুলাইকে দিবস হিসেবে ঘোষণা না দেয়—তাহলে আবারও তিনি রামপুরা বিটিভির ভবন দখলে নিয়ে ১৮ জুলাইকে ‘প্রাইভেট ইউনিভার্সিটি এবং সাধারণ জনগণের দিবস’ হিসেবে ঘোষণা করার কথা জানান ওই স্ট‍্যাটাসে। 

যাতে পুরো বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে আসতে সাহস পায়। যেমনটা শেখ মুজিবকে হত্যার পর মেজর ডালিম রেডিওতে ঘোষণা করেছিলেন। 

 

১৮ জুলাই আমি সর্বপ্রথম রামপুরা বিটিভির তিন নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করি। ভেতরে থাকা মাইক্রোবাস আগুন লাগিয়ে পুড়িয়ে দেই। সেখানে থাকা একটি গাড়ি (যার নম্বর ১৫১৭৫৭) আগুনে পুড়িয়ে দিয়েছিলাম। আমার ইচ্ছা ছিল—বিটিভি ভবনের কন্ট্রোল রুম দখল করে দেশবাসীর উদ্দেশে বিজয় ঘোষণা দেওয়ার। যাতে পুরো বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে আসতে সাহস পায়। যেমনটা শেখ মুজিবকে হত্যার পর মেজর ডালিম রেডিওতে ঘোষণা করেছিলেন।