ভারতে আসা অমুসলিমদের জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন বিজ্ঞপ্তি

প্রতিবেশী দেশ আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যদি কোনো বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ করে থাকেন, তাহলে আপাতত তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবে না ভারত সরকার। ১ সেপ্টেম্বর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। আইনজীবীরা বলছেন, যদিও এই নথিতে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) আওতায় থাকা প্রতিবেশী তিন দেশের ছয় সংখ্যালঘু সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়েছে তবে এটি ওই আইনের সময়সীমা বৃদ্ধি নয়।-(ডয়েচে ভেলে)