নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ায় চরম কর্মী সঙ্কট দেখা দিয়েছে। কর্তৃপক্ষ বলছে, এই মুহূর্তে মালয়েশিয়ায় ১১ লাখ কর্মী প্রয়োজন। তিন বছরের মধ্যে কর্র্মীদের বড় একটি অংশ পাঠাবে বাংলাদেশ। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস বলছে, মাত্র ৭৯ হাজার টাকায় বাংলাদেশী কর্মীরা মালয়েশিয়া যেতে পারবে।অনলাইন
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমইটির আওতাধীন সব জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) অথবা নির্ধারিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধন করা যাবে। প্রতিটি সফল নিবন্ধনের জন্য ২০০ টাকা সরকারি ফি (অফেরতযোগ্য) পরিশোধ করতে হবে।
এছাড়া সরকার কর্তৃক অনুমোদিত ‘আমি প্রবাসী’ অ্যাপ ব্যবহার করেও নিবন্ধন করা যাবে।
বিএমইটি জানায়, শর্ত হিসেবে কর্মীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। নিবন্ধন নম্বর ও এর কার্যকারিতা নিবন্ধনের তারিখ থেকে দুই বছর বহাল থাকবে। এরই মধ্যে যাঁরা বিদেশ গমনের জন্য নিবন্ধন করেছেন, তাঁদের নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই। তবে নিবন্ধনকালে কাঙ্ক্ষিত দেশ ও পেশা নির্বাচন করা না থাকলে আপডেট করা যাবে।