মাননীয় প্রধানমন্ত্রীর খুলনা সফরকালে প্রেস কাভারেজ প্রসঙ্গে (সংশোধিত)

 

উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

আগামী ১৩ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি খুলনা জেলা সফর করবেন। সফরকালে প্রধানমন্ত্রী খুলনা সার্কিট হাউস মাঠে জনসভায় অংশগ্রহণ করবেন। এই সফরকালে মিডিয়া কাভারেজে আগ্রহী টেলিভিশন চ্যানেল/জাতীয় পত্রিকায় কর্মরত স্থানীয় প্রতিনিধি ও খুলনার প্রতিটি স্থানীয় পত্রিকা থেকে কেবল একজন সাংবাদিক ও একজন ফটোগ্রাফারের নাম নির্ধারিত ছকে (ছক সংযুক্ত) প্রেরণের জন্য অনুরোধ করা হলো। স্থানীয় পত্রিকার ক্ষেত্রে সম্পাদকের স্বাক্ষরিত মনোনয়নপত্রসহ তথ্যের ছক প্রেরণ করতে হবে। ছকের সাথে জাতীয় পরিচয়পত্র ও পেশাগত পরিচয়পত্রের ফটোকপি এবং প্রত্যেকের ৩ ইঞ্চিx ২.৫ ইঞ্চি মাপের ৪ কপি এবং ১ কপি স্ট্যাম্প সাইজের রঙ্গিন ছবি জমা দিতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। সংশ্লিষ্ট কাগজপত্র আগামী ০৭ নভেম্বর, ২০২৩ খ্রি. তারিখ দুপুর ১২টার মধ্যে খুলনা আঞ্চলিক তথ্য অফিস, পিআইডিতে আবশ্যিকভাবে জমা দিতে হবে।