মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে খুলনা প্রেস ক্লাবের কর্মসূচী

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।  কর্মসূচির মধ্যে রয়েছে ঃ আগামীকাল ২৬ মার্চ মঙ্গলবার সকালে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ১১.৩০ মিনিটে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

খুলনা প্রেসক্লাবের সকল সদস্য ও অস্থায়ী সদস্যদেরকে উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বিঃ দ্রঃ গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের জন্য ২৬ মার্চ সকাল ৬.১৫ মিনিটে প্রেসক্লাব থেকে রওনা করা হবে। খবরঃ বিজ্ঞপ্তির