মহানগর কৃষক লীগের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে খুলনা মহানগর কৃষক লীগ। কর্মসূচীর মধ্যে শুক্রবার সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং দলীয় কার্যালয় হতে র‌্যালী করে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের আলোচনা অংশগ্রহণ শেষে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু ও জামাল উদ্দিন বাচ্চু। সভাপতিত্ব করেন মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি। মহানগর কৃষক লীগের সদস্য সচিব অধ্যা. এ বি এম আদেল মুকুলের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন কৃষক লীগ নেতা সেলিম মোল্লা, আবু নাঈম, শেখ শামছুজ্জোহা বাঙ্গালী, লুৎফর রহমান, মনিরুল ইসলাম গাজী, আবু হাসান, হাজী কামরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, কবিরুল আলম, হিরু, বুলবুল, সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।খবরঃ বিজ্ঞপ্তির