মব সন্ত্রাসের ইন্ধন দাতারা দিব্যি বুক ফুলিয়ে সভ্য দেশে ভ্রমণ করছেঃ নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন

মব-সন্ত্রাসীরা অবলীলায় মানুষ খুন করে কিন্তু কারও শাস্তি হয় না। যারা মব সন্ত্রাসে ইন্ধন যোগাচ্ছে, তারা দিব্যি বুক ফুলিয়ে সভ্য দেশে ভ্রমণ করছে। 

কেন তোমরা মুক্তচিন্তকদের নিরাপত্তা দিতে পারোনি, কেন অমুসলিমদের নিরাপত্তা দিতে পারোনি, কেন খাল কেটে দেশে কুমীর এনেছ, কী  দরকার ছিল বিশ্ববিদ্যালয়গুলোকেও হাই মাদ্রাসা বানাবার?

 

তোমাদের বানানো  খাল দিয়ে যে জিহাদি কুমীর এনেছ, তা একবার ভাবো, ভুল স্বীকার করো এবং নিজেদের শুদ্ধ করো, সৎ হও, সাহসী হও, সত্যিকার গণতন্ত্রে, সেক্যুলারিজমে, মানবাধিকারে,  বাক স্বাধীনতায়, নারীর সমানাধিকারে বিশ্বাস করো,   নিজেদের  আরও শক্তিশালী করো, তারপর দেশে বিদেশে নিজেদের  আন্দোলন অব্যাহত রেখে দেশে ফেরো, নির্বাচন করো।

জিহাদিরা দেশ ধ্বংস করে দিয়েছে, এই ধ্বংসস্তূপের ওপর তোমরা  শুধু ব্রিজ, রাস্তা, মেট্রো ইত্যাদি দিয়ে জনগণকে না ভোলাতে চেয়ে দেশকে সভ্য দেশ হিসেবে গড়ে তুলবে, সেই প্রতিজ্ঞা করো। মানুষকে সভ্য শিক্ষিত অসাম্প্রদায়িক  এবং বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলবে, সেই প্রতিজ্ঞা করো।  (সঙ্কলিত)