খুলনা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলামের ছোট ভাই খুলনা ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য আলহাজ্ব এস.এম মনিরুল ইসলাম ময়না (৫৭) গতকাল শনিবার রাত ৯ টায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি…….. রাজিউন)।
মনিরুল ইসলাম ময়নার মৃত্যুতে খুলনা মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক হারুন অর রশিদ, সদস্যসচিব মো. আসাদুজ্জামানসহ শ্রমিকলীগের নবগঠিত আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক জ্ঞাপন করেছেন।খবরঃ বিজ্ঞপ্তির