নিউজ ডেস্কঃ
কণ্ঠশিল্পী আকবর মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইত্যাদি খ্যাত আকবর আজ রোববার (১৩ নভেম্বর) বিকেল তিনটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এর আগে আকবরের মেয়ে অথৈ ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আব্বু আর নেই।’ আকবরের মৃত্যুর খবরে শোকে ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন আকবর।