নিউজ ডেস্কঃ
শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে আজীবন সোচ্চার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ নভেম্বর। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়। জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। আজ ১৭ নভেম্বর তার ৫০তম মৃত্যুবার্ষিকী।
রাজনৈতিক আন্দোলন নয়, সাধারণ মানুষের জীবনসংগ্রামকেও রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছিলেন ভাসানী। তার রাজনীতির মূল দর্শন ছিল শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। ক্ষমতার চেয়ে মানুষের অধিকার এবং ব্যক্তিস্বার্থের চেয়ে জনস্বার্থকে বেশি গুরুত্ব দিতেন তিনি। এ কারণে অনুসারীদের কাছে তিনি পরিচিতি পান ‘মজলুম জননেতা’ ও ‘লাল মাওলানা’ নামে।
আসামের ধুবড়ী এলাকায় ভাসানচরে কৃষক আন্দোলনে ভূমিকার কারণে তার নামের সঙ্গে যুক্ত হয় ‘ভাসানী’ উপাধি।