নিউজ ডেস্কঃ
ভেঙে ফেলা হলো শাহবাগ প্রজন্ম চত্বরের স্থাপনা, জুলাইকেন্দ্রিক একটা নতুন স্থাপনা তৈরির পরিকল্পনা ?
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে রাজধানীর শাহবাগের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের প্রাণকেন্দ্র প্রজন্ম চত্বরের স্থাপনা। গণপূর্ত মন্ত্রণালয় ওই স্থাপনাটি ভেঙেছে বলে জানিয়েছেন ( গনমাধ্যমে প্রকাশ) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ।
আজ রবিবার (১৩ জুলাই) সরেজমিন দেখা যায়, প্রজন্ম চত্বরের স্থাপনাটি একপাশ থেকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শাহবাগের একাধিক চা দোকানি গণমাধ্যমকে জানিয়েছেন , শনিবার রাত ১২টার পরে বুলডোজার দিয়ে ভাঙা শুরু হয় স্থাপনাটি। কিন্তু কেন সেটি ভাঙা হয়েছে সে বিষয়ে কোনও তথ্য তারা জানেন না।
এটা গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়। এখানে জুলাইকেন্দ্রিক একটা নতুন স্থাপনা তৈরি হবে।