ভূমি খাতের সেবাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক),
খুলনার আয়োজনে আজ ২৪ নভেম্বর ২০২৫, সোমবার, সকাল ১০.০০ টায় অতিরিক্ত জেলা প্রশাসক
(রাজস্ব) এর কার্যালয়ে একটা অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব
মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে সভার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন সনাক ভূমি বিষয়ক উপকমিটির
আহ্বায়ক এ্যাড. অশোক কুমার সাহা। তিনি ভূমি অফিসের সাথে সনাক খুলনা কিভাবে সমন্বয়
করে কাজ করে তা বিশদভাবে উপস্থাপন করেন। সভায় আলোচনা করেন সনাক-খুলনা এর সহ সভাপতি
জনাব গৌরাঙ্গ নন্দী। তিনি এসিজি সদস্যদের নিকট থেকে প্রাপ্ত সমস্যা উপস্থাপন করেন এবং
সমাধান করার বিষয়ে আলোকপাত করেন। সভাপতির বক্তব্যে সনাক-খুলনার এই ভূমি অফিস নিয়ে সনাক-
খুলনা এর কার্যক্রমকে ইতিবাচক হিসাবে উল্লেখ করে বলেন ্#৩৯;ভূমি সেবা নিশ্চিত করার জন্য সরকারের
অনেক ইতিবাচক ভূমিকা রয়েছে, বিশেষকরে অনলাইনে ভূমি সেবা অনেক সমস্যা সমাধান করেছে।
প্রযুক্তির সাহায্য সেবা প্রার্থীরা নামজারি করা থেকে শুরু করে ভূমি সংক্রান্ত বেশিরভাগ সমস্যা
সমাধান করতে পারেন। এখন খুলনা শহরে বিভিন্ন পয়েন্টে ভূমি সেবা চালু করা হয়েছে। অফিস
পর্যায়ে সেবা প্রদানের ক্ষেত্রে কারও বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত হলে আমরা নিশ্চিতভাবে তার
বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি এবং আগামীতেও এটা অব্যাহত থাকব্#ে৩৯;। অধিপরামর্শ সভায় আরও
উপস্থিত ছিলেন সনাক সদস্য সঞ্জয় কুমার সাহা, অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর
সমন্বয়ক রোমানা আক্তার এবং ইয়েস সহ দলনেতা মুবিনুল কারিম। খবরঃ বিজ্ঞপ্তির