ভূমিকম্পে জনমনের আতঙ্ক নিরসনকল্পে জাতির মঙ্গল কামনায় খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের প্রার্থনা সভা

বাংলাদেশে সম্প্রতিক ভূমিকম্পে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণকল্পে এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় কেন্দ্রীয় পূজা পরিষদের কর্মসূচীর অংশ হিসেবে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গতকাল সন্ধ্যা ৭.০০ ঘটিকায় জেলা সদরের শ্রী শ্রী শীতলাবাড়ী মন্দির প্রাঙ্গনে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষের সভাপতিত্বে প্রার্থনা সভা পরিচালনা করেন মন্দিরের প্রধান পুরোহিত রনজিৎ মুখোপাধ্যায়, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা পরিষদের সহ-সভাপতি রতন কুমার মিত্র, অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. তমাল কান্তি ঘোষ, অনিমেশ সরকার রিন্টু, দপ্তর সম্পাদক সুমন দাস, উপদেষ্টা শিমুল কুমার দাস, ইন্দ্রজিৎ চক্রবর্তী, সাগর সাহা, দেবাশীষ কুমার দে, সমীর চক্রবর্তী, বিশ্বনাথ সাহা, অনামিকা দাস পপি, ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক দীপঙ্কর মন্ডল লিটন, প্রচার সম্পাদক পলাশ মন্ডল, সাংস্কৃতি সম্পাদক আশীষ কুমার সিনহা উৎপল, পূজা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার মন্ডল, রূপসা উপজেলা পূজা পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মনি শংকর নাগ, সহ-দপ্তর সম্পাদক অতনু কর বাপ্পা, জেলা পূজা পরিষদের সহ-শিক্ষা সম্পাদক বিপুল রায় চৌধুরী, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দীপা বিশ্বাস, সহ-গণসংযোগ সম্পাদক অলোক শীল, কার্যনির্বাহী সদস্য সুশান্ত অধিকারী, গোবিন্দ দত্ত, শংকর সাহা, তপন চক্রবর্তী, মিঠুন কুমার দে মিঠু, রঞ্জন কুমার সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টার ঐক্য পরিষদের ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার রাহুল, জেলা পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য লিটন লিটন বিশ্বাস, দীনেশ রায়, জয়দেব কুমার রায় প্রমুখ নেতৃবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির