নিউজ ডেস্কঃ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগের কারণ দর্শাতে তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দিয়েছে।
আগামী আটই ডিসেম্বর মি. রহমানের একাডেমিক সার্টিফিকেট ও বার কাউন্সিলের সার্টিফিকেটসহ স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
গত ২৬শে নভেম্বর মি. রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।
গত ২৩শে নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে শেখ হাসিনার রায় নিয়ে আলোচনার কিছু অংশ প্রসিকিউশন ট্রাইব্যুনালে শোনায়।
এই বিষয়ে ব্যাখ্যা দিতে আটই ডিসেম্বর স্বশরীরে হাজির হতে হবে মি. রহমানকে।
এর আগে, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মন্তব্য করার কারণে গত ২৬শে অগাস্ট বিএনপি তার প্রাথমিক সদস্য পদসহ সব পদ তিন মাসের জন্য স্থগিত করে।