‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ এই প্রতিপাদ্য নিয়ে এবছর ২৫ জুন বাংলাদেশে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষ্যে ঐদিন ১০টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
এর আগে সকাল সাড়ে নয়টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। উল্লেখ্য, প্রতিবছর ৫ জুন বিশ^ পরিবেশ দিবস পালন করা হয়। তবে বিশেষ কারণে এবছর ৫ জুনের পরিবর্তে ২৫ জুন দিবসটি পালন করা হবে।খবরঃ বিজ্ঞপ্তির