সাংবাদিক সামছুজ্জামান শাহীনের মায়ের মৃত্যুতে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের শোক

খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য  ও বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টোয়েন্টি ফোরের খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু  ও আশরাফুল ইসলাম নূর প্রমুখ।

সাংবাদিক সামছুজ্জামান শাহীনের মা মোসাম্মৎ শামসুন্নাহার (৮১) আজ সোমবার বেলা পৌনে ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি———রাজিউন)। তিনি মৃত্যুকালে তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। আজ আসর বাদ রূপসা কলেজের সামনে আল-আকসা মাদ্রাসা মসজিদ সংলগ্ন মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মসজিদের পাশে জান্নাতুল মুয়াল্লা কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি 

বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর-এর খুলনা ব্যুরো প্রধান এবং খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সদস্য সাংবাদিক সামছুজ্জামান শাহীনের মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।

 

এক শোকবার্তায় সংগঠনের সভাপতি মোস্তফা জামাল পপলু, সহ-সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রুবেল, কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন সজল, নির্বাহী সদস্য এস. এম. হাবিব, আবু তৈয়ব মুন্সী, মো. তরিকুল ইসলাম ও মো. বাবুল আক্তার-সহ অন্যান্য নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

মরহুমা মোসাম্মৎ শামসুন্নাহার (৮১) আজ সোমবার বেলা ১০টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

 

আজ আসরের নামাজের পর রূপসা কলেজের সামনে আল-আকসা মাদ্রাসা মসজিদসংলগ্ন মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পাশের জান্নাতুল মুয়াল্লা কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

খুলনা সাংবাদিক ইউনিয়ন
বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টোয়েন্টি ফোরের খুলনা ব্যুরো প্রধান , খুলনা
সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্যসামছুজ্জামান শাহীনের মা মোসাম্মৎ
শামসুন্নাহার (৮১) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি
সমবেদনা জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সমবেদনা জ্ঞাপন
করে বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো:
সাঈয়েদুজ্জামান স¤্রাট, সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, সহ-সভাপতি মো:
আমিরুল ইসলাম, সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক এস এম
মনিরুজ্জামান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর
সরকার ও নির্বাহী সদস্য নেয়ামুল হোসেন কচি, লিয়াকত হোসেন, উত্তম কুমার
সরকার প্রমুখ।খবরঃবিজ্ঞপ্তির