বিশ্বের বায়ুদূষণে রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়

নিউজ ডেস্কঃ
বায়ুদূষণে
বিশ্বের বায়ুদূষণে ১০০টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। শনিবার সকাল ৮টা ৩৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সে (আইকিউএয়ার) ঢাকার স্কোর ২০৮ অর্থাৎ রাজধানীর বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একিউআই স্কোর ২৪৭ নিয়ে এ তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা। ভারতের রাজধানী দিল্লি ১৭১ স্কোর নিয়ে রয়েছে তালিকার তৃতীয় স্থানে। পাকিস্তানের লাহোর শহর ১৬৩ স্কোর নিয়ে চতুর্থ এবং সমান স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে আছে ইন্দোনেশিয়ার শহর জাকার্তা।

বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। অনলাইন।
বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।