প্রতিবেদকঃ
খুলনার বিশিষ্ট সাংবাদিক, খুলনা প্রেস ক্লাব সাবেক সভাপতি ও জোহরা খাতুন কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা ওয়াদুদুর রহমান পান্নার আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী । ২০২০ সালের এই দিনে তিনি মৃত্যু বরন করেন। তাঁর ২য় মৃত্যুবার্ষিকীতে জোহরা খাতুন কিন্ডার গার্ডেন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।কর্মসূচীর মধ্যে রয়েছে মরহুমের কবর জিয়ারত, কোরআনখানি, বিভিন্ন এতিমখানায় খাবার বিতরন।এছাড়া আজ সোমবার বাদ আসর নগরীর জোহরা খাতুন কিন্ডার গার্ডেন প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।