বিএনপির নতুন কর্মসূচিঃ ২ দিনের অবরোধের ডাক

নিউজ ডেস্কঃ
বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল শেষে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। ষষ্ঠ দফায় আগামী বুধ ও বৃহস্পতিবার (২২ ও ২৩ নভেম্বর) সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা করে দলটি।

আজ সোমবার (২০ নভেম্বর) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে। অনলাইন।

এর আগে সরকারের পতনের ডাক দিয়ে এক দফা দাবি আদায়ে টানা অবরোধ কর্মসূচি পালন করে আসছিল বিএনপি।