স্পোর্টস ডেস্কঃ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। কাজী সালাউদ্দিন যুগের টানা ১৬ বছরের অবসান ঘটিয়ে নতুন সভাপতির দেখা পেলো ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সিনিয়র সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান।
শনিবার দুপুর দুটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলে ভোট গ্রহণ। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে তাবিথ ভোট পেয়েছেন ১০৫টি, প্রতিপক্ষ এএফএম মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট। তিনি এর আগে দুবার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
২১ পদের জন্য ৪৬ জন প্রার্থী লড়েছেন জয়ের জন্য। সভাপতি পদে লড়াই করছেন দুজন তাবিথ আউয়াল ও দিনাজপুরের ক্রীড়া সংগঠক মিজানুর রহমানের। সিনিয়র সহ সভাপতি পদে কেবল ইমরুল হাসানই প্রার্থী ছিলেন। চারটি সহ-সভাপতি পদের জন্য ৬ জন এবং ১৫টি সদস্য পদের জন্য ৩৭ জন প্রার্থী লড়াই করেছেন। অনলাইন।