ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
চিত্রনায়ক শাকিল খান বাগেরহাট-৩ (রামপাল -মোংলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বলে ঘোষণা দিয়েছেন । উল্লেখ্য আসন্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে তিনি লড়তে চেয়েছিলেন ।
বাগেরহাট-৩ আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় সোমবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শাকিল খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার ভাগনে শাহরিয়ার নাজিম। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খালিদ হোসেন। অনলাইন।
গনমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, রামপাল মোংলাবাসীর দাবির প্রেক্ষিতে নায়ক শাকিল খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
বাগেরহাট-৩ আসন থেকে নৌকার টিকিট পেয়েছেন বর্তমান পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। প্রসঙ্গত, এই আসনটি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১১ জন নেতা।