বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি নাছির ও সম্পাদক জেমস

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ

বাগেরহাট জেলা যুবলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।সরদার নাছির উদ্দিনকে সভাপতি ও মীর জায়েসী আশরাফি জেমসকে সাধারণ সম্পাদক করে । গতকাল সোমবার রাতে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা যুবলীগের দ্বিতীয় অধিবেশন থেকে শীর্ষ দুই পদের নাম ঘোষনা করা হয়।
এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলসহ যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ২৭৪ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

 

বাগেরহাট জেলা যুবলীগ ১৬ বছর পরে পুর্ণাঙ্গ সভাপতি ও সাধারণ সম্পাদক পেল। নব নির্বাচিত এই সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক মাসের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করবেন। জেলা যুবলীগের এই পুর্ণাঙ্গ কমিটি ২০২৪ সালের নির্বাচন ও বিরোধী দলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবেন বলে জানান নেতাকর্মীরা।

উল্লেখ্য
নব নির্বাচিত সভাপতি সরদার নাছির উদ্দিন বাগেরহাট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।আর মীর জায়েসী আশরাফি জেমস বাগেরহাট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।