বাংলাদেশ মুসলিমলীগ খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজ আলোচনা সভা ও দোয়া মাহফিল

আজ ৩০ ডিসেম্বর/২০২৪ রোজ সোমবার সকাল ১১.৩০ ঘটিকায় বাংলাদেশ মুসলিমলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে বাংলাদেশ মুসলিমলীগ খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে মুসলিম লীগের অস্থায়ী কার্যালয় ২৫, স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং এর দ্বিতীয় তলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করবেন মহানগর মুসলিমলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ জাহিদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা মুসলিমলীগের সভাপতি প্রফেসর ফকির রেজাউদ্দিন রাজা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মহানগর মুসলিমলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ আক্তার জাহান রুকু। সভায় সকলের উপস্থিত একান্ত কাম্য। খবরঃ বিজ্ঞপ্তির