বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য পাকিস্তান সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদলের নৌবাহিনী সদর দপ্তরে আগমন
গতকাল ২৬ অক্টোবর ২০২৫ তারিখে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান, জেনারেল সাহির শামশাদ মির্জা এর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও পাকিস্তানের সশস্ত্র বাহিনী তথাপি নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং পেশাগত সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। -অনলাইন।