বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারতঃ দেশটির পররাষ্ট্র সচিব

নিউজ ডেস্কঃ
বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় দেশটি।

আজ সোমবার (৯ ডিসেম্বর) পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এ কথা বলেন।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাই। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে ভারত আগ্রহী।

এ সময় তিনি পর্যটন এবং ব্যবসাক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা আছে সেসব সমস্যা দূর করতে কাজ চলছে বলেও জানান।

মিশ্রি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ নির্ভর সম্পর্ক চায় ভারত।
এ সময় তিনি আরও বলেন, আমাদের মধ্যে সাংস্কৃতিক, ধর্মীয় এবং কূটনৈতিক সম্পত্তির ওপর আক্রমণের মতো সাম্প্রতিক দুঃখজনক কিছু ঘটনার বিষয়ে আলোচনা হয়েছে। ভারত আশা করে সম্পর্ক বেগবান করতে বাংলাদেশ ইতিবাচক মানসিকতা নিয়ে বিষয়গুলো দেখবে। অনলাইন।