বটিয়াঘাটায় জিয়াউর রহমান পাপুলের উদ্যোগে ফ্রী ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

ছবি ক্যাপশন ঃ খুলনা ১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমাবটিয়াঘাটায় জিয়াউর রহমান পাপুলের উদ্যোগে ফ্রী ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিতন পাপুলের উদ্যোগে ফ্রী ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয় বটিয়াঘাটার জলমা ইউনিয়নের মহম্মদনগরে গতকাল।

খুলনার বটিয়াঘাটা উপজেলায় দিনব্যাপী ফ্রী ডেন্টাল চেক আপ ও টুথপেস্ট বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার উপজেলার জলমা ইউনিয়নের মহম্মদনগর বাবলু সড়কে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এলাকার ৪ শতাধিক মানুষ এ ক্যাম্পে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ১ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুলের উদ্যোগে এ চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

সোমবার সকাল ১০ টা থেকে ২ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা শুরু করেন। দিনব্যাপী বটিয়াঘাটার জলমা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ এ ক্যাম্পে সেবা গ্রহণ করেন। এ সময় প্রত্যেকের মাঝে ফ্রী টুথপেস্ট বিতরণ করা হয়।

ডেন্টাল চেকআপ ক্যাম্প চলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাবুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার আকন,সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য শাহিন খান,সাবেক ছাত্রনেতা তারেক হাবিবুল্লাহ,ছাত্রনেতা মোঃ মাসুম বিল্লাহ,নগর যুবদলের সদস্য মেহেদী হাসান বাবু,ইয়ারুল ইসলাম সবুজ প্রমূখ। খবরঃ বিজ্ঞপ্তির