বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

ছবিঃ সংগৃহীত।

নিউজ ডেস্কঃ

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে তাঁকে আটক করা হয়। -অনলাইন।

আওয়ামী লীগের নেতা-কর্মী, শিক্ষক, আইনজীবী ও অন্যান্য পেশাজীবীদের নিয়ে একটি অনুষ্ঠান চলছিল। সেখানে কিছু জনতা উপস্থিত হয়ে প্রতিবাদ করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানালে পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়।

পুলিশের রমনা বিভাগের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।