বঙ্গবন্ধু সমাধিস্থলঃ রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 

বাংলাদেশের স্বাধীনতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল।বঙ্গবন্ধুর সমাধি সৌধ, যা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত।টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সটি কেবল একটি সমাধিস্থল নয়, এটি একটি ঐতিহাসিক স্থান এবং পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্যও বটে।    

প্রাসঙ্গিক আরও কিছু কথাঃ

দেশ প্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রেসী ক্ষমতায় দায়িত্ব পালন করছেন।পাশাপাশি পুলিশ বাহিনী, র‍্যাব ,বিজিবিসহ অন্যান্য বাহিনী রয়েছেন। তারা সকলেই চাকুরী গ্রহনের সময় শপথ গ্রহন করে দায়িত্বে এসেছেন। সুতারাং দেশের যেকোন জাতীয় ও জনগুরুত্ব সম্পন্ন স্থাপনাসমূহ রক্ষার দায়িত্ব তাদের।

প্রসঙ্গত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে সেইসব সরকারি সংস্থাকে বোঝায় যারা দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে। এর মধ্যে পুলিশ, র‍্যাব, আনসার, বিজিবি, এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা অন্তর্ভুক্ত। এই সংস্থাগুলি অপরাধ প্রতিরোধ, অপরাধীদের বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা, এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে। ১৬.৭.২৫ ইং