জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংস হত্যাকাণ্ডের ফুটেজ। ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাড়িটির রক্তাক্ত সেই প্রামাণ্য ইতিহাস। যা মহান স্বাধীনতাপ্রেমী প্রতিটি সত্তাকে আন্দলিত করে!
ফুটেজে শুধু বঙ্গবন্ধু নয়, পুত্র শেখ কামাল, শেখ জামালের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে!
স্বাধীনতার ইতিহাসের সাক্ষী ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি ‘২৫ এ অগ্নিদগ্ধ হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
খুনিচক্রের নির্মমতা সম্বলিত কিছু কথাঃ
বঙ্গবন্ধুকে হত্যা করে গোপনে টুঙ্গিপাড়য় জানাজা ছাড়াই অমর্যাদাকরভাবে দাফন দাফন করা হয় !
জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে তাকে তার প্রিয় বাঙালির কাছ থেকে আড়াল করার লক্ষ্যেই তারা গোপনে টুঙ্গিপাড়া নিয়ে তড়িঘড়ি করে জানাজা ছাড়াই দাফন করতে চেয়েছিল। শেষে জানাজা পড়াতে বাধ্য হয়। ষড়যন্ত্রকারী, খুনিচক্র ও সুবিধাভোগীদের ধারণা ছিল, বাংলাদেশের প্রত্যন্ত এলাকা টুঙ্গিপাড়ায় জাতির পিতাকে সমাহিত করলে তারা নিশ্চিন্তে থাকতে পারবে। তাদের ভয় ছিল, জাতির পিতাকে ঢাকায় সমাহিত করা হলে তার সমাধিস্থল যৌক্তিক কারণেই বাঙালির তীর্থস্থানে পরিণত হবে। সেই জন্যই ১৫ আগস্টের সকল শহীদকে ঢাকায় সমাহিত করা হলেও শুধু জাতির পিতাকে বাংলাদেশের প্রত্যন্ত এলাকা টুঙ্গিপাড়ায় নিয়ে সম্পূর্ণ অমর্যাদাকরভাবে দাফন করে।