ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
গোপালগঞ্জে এনসিপি কর্মসূচিতে সহিংসতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও অজ্ঞাতনামা আসামির সংখ্যা কমছে না। এ পর্যন্ত গোপালগঞ্জের চার থানায় দায়ের হওয়া ১৫ মামলায় প্রায় দেড় হাজার আসামির নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় ১৫ হাজার জনকে! সর্বশেষ গত ৩০ জুলাই সদর থানায় দায়ের হওয়া মামলায় ৪৪৭ জনের নামের পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে পাঁচ হাজার জনকে।
ঘটনার এতদিন পর নতুন মামলা দায়ের এবং হাজার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করার ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার পদ্ধতি ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, এটি হয়রানিমূলক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত একটি প্রক্রিয়া হতে পারে।